রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কক্সবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছেন।

শনিবার সন্ধ্যায় হামলায় আহত বড় ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে পটিয়া এলাকায় তিনি মারা যান।

নিহত আবুল কাশেম ওরফে বদি আলম (৫০) চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে মৃত নুরুল আলমের ছেলে। তার ছোট ভাই মনির আলম লাঠি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেছে।

জানা যায়, মৃত নুরুল আলমের ছেলে আবুল কাশেম ও মনির আলমের মাঝে জমির বিরোধ চলছিল। শনিবার তাদের জমির সীমানা নির্ধারণের কাজ হচ্ছিল। তখন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে মনির আলম বড় ভাই আবুল কাশেমকে লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে রাত ১০ টার দিকে পটিয়ায় মৃত্যুবরণ করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পরই মনির আলম তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছে।

থানার সামনে কান্নাজনিত কণ্ঠে আবুল কাশের স্ত্রী ছেনুয়ারা বেগম বলেন, দেবর ও তার ছেলেরা আমার অন্য আরেক দেবরের অংশের জমি জোর করে দখল করেছে। বিষয়টি আমরা প্রতিবাদ করলেই আমাদের মারধর করতো। কিন্তু তারা আমার স্বামীকে এভাবে হত্যা করে ফেলবে তা বুঝতে পারিনি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. হাবিবুর রহমান বলেন, জমির বিরোধ নিয়ে ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তাকে চট্টগ্রাম নেয়ার পথে মারা গেছেন। মরদেহ থানা এলে রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ