রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের বিহারের তাপমাত্রা ৪৫ ডিগ্রি, ‘হিটস্ট্রোকে’ নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোটা উত্তর ভারত তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিহার রাজ্যে গরম একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। গত তিন দিনে বিহারে তাপপ্রবাহের দাপটে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তাপপ্রবাহের ফলে সবচেয়ে খারাপ অবস্থা বিহারের ঔরাঙ্গবাদ, গয়া, পাটনা ও নওদা জেলায়। গরমের দাপটে শুধু গয়াতেই মারা গেছেন ১৩ জন।

পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে তুলনামূলক কম তাপমাত্রা রয়েছে পূর্ণিয়ায়, সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের জেরে নওদা জেলায় প্রাউ এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সেখানে জরুরি বৈঠকে বসেছেন জেলা প্রশাসক কুশল কুমার।

বিহারের ঔরাঙ্গবাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। গত দুদিনে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রতিদিনই গরমের দাপটে বিহারের বিভিন্ন জেলায় বাড়ছে মৃতের সংখ্যা। যাদের বেশিরভাগের মৃত্যু ঘটেছে হিটস্ট্রোকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ