রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করাকে গুজব বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি মানে রাজনীতি, এখানে গিতা, বাইবেল, কুরআন শরিফের কোনো সম্পর্ক নেই। রাজনীতিতে অনেক কিছু থাকে যেগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হয়।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অন্যদিকে ২০দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যে টানাপড়েন চলছে তা দূর করার ওপর জোর দিচ্ছেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, কাদের সিদ্দিকী একটা চিঠি দিয়েছেন। তার মনে হয়েছে, ঐক্যফ্রন্টের সিদ্ধান্তগুলো সামঞ্জস্য নয়। এটা এখন ঐক্যফ্রন্টের নেতারা আমরা যারা আছি, তারা চেষ্টা করবো আলাপ আলোচনা করে সমাধান করার। রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক জিনিস, এখানে আজ যে বন্ধু কাল সে নাও থাকতে পারে।

এদিকে ড. কামাল হোসেন ছাড়াও জামায়াতে ইসলামকে নিয়ে আপত্তি রয়েছে বিএনপির মধ্যে থেকেই। জামায়াতকে বাদ দেয়ার কৌশল হিসেবেই ২০দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট ছাড়ার কথা বলছেন দলের নেতারা।

যদিও বিএনপির সিনিয়র নেতাদের কিছু অংশ জামায়াত-ঐক্যফ্রন্টকে নিয়েই ভবিষ্যত আন্দোলনের রূপরেখা ঠিক করতে চাইছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ