রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

র‌্যাব পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে র‌্যাব পরিচয়ে থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার দিবাগত রাত ১টার দিকে রিজভী বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুনকে তার শান্তিনগরের বাসা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।

রিজভী অবিলম্বে হাসান মামুনকে নিঃশর্তে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ