রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা পৃথক দুই মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত জানাবে মঙ্গলবার।

এ দুই মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

পরে এফ আর খান বলেন, ‘ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট কাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।’

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে।

এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় ওই দুই মামলায় গত মে মাসে হাইকোর্টে জামিন আবেদন দাখিল করা হয়। পরে গত ২২ মে শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেছিল আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ