রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় খাওয়ার মসলা দিয়ে তৈরি হচ্ছে হার্টের ব্যথানাশক ক্যাপসুল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জুরাইনে ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।

এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ টি গোডাউনসহ একটি প্রতিঠানকে সিলগালা করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (১৭ জুন) দুপুরে জুরাইনে এ অভিযান চালানো হয়।

গোডাউনে গিয়ে দেখা যায়, সাধারণত আমরা যেসব মসলা খেয়ে থাকি সেসবই বোতলে ভরে রাখা হয়েছে। এছাড়া এসব সাধারণ জিনিসপত্র দিয়েই হার্টের ব্যথানাশক ক্যাপসুল বানানো হচ্ছে এবং বলা হচ্ছে এসব ওষুধ খেলেই নাকি যেকোনো ব্যথা চলে যাবে।

এদিকে এসব ক্যাপসুল একটি প্যাকেটে ভরে রাখা হয়েছে। যার গায়ে কোনোরকম কোনো ব্যাচ নং, ওষুধ তৈরি বা মেয়াদোত্তীর্ণ তারিখ কিছুই নেই।

অথচ এসব ক্যাপসুল খুলে দেখা যায়, কালিজিরার গুড়া ছাড়া আর কিছুই হয়তো নেই। এ কোম্পানির আরো যেসব গোডাউন রয়েছে সেখানেও ভ্রাম্যামাণ আদালত অভিযান চালাবেন বলে জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ