রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুগদায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মুগদায় এক নারী তার সাড়ে তিন বছরের কন্যাকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর শিশু রোজার মা রোকসানা আক্তার রুবি (৩২) আত্মহত্যার চেষ্টা করেন।

রোববার (১৫ জুন) রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটির মা রোকসানা পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুগদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, কয়েক বছর আগে শিশুটির বাবা মারা যায়। এর থেকে শিশুটিকে নিয়ে রোকসানা মুগদা এলাকায় থাকেন। রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। এতে শিশুটির মৃত্যু হয়।

পরে রেকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রেকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন। তবে কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তার কারণ খুঁজে বের করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ