রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সন্তানকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করল মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই বছরের শিশুকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে মা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়

আজ সোমবার (১৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতনপুর গ্রামের গ্রাম্য ডাক্তার মামুন অর রশিদের স্ত্রী শামীম আরা সাইমা (৩৫) মানসিক ভারসাম্যহীন। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে।

ছোট সন্তান স্নেহার বয়স দুই বছর। সোমবার ভোরে শামীমা খাতুন স্নেহাকে ঘুম থেকে ডেকে তুলে দোতলায় সিঁড়িঘরের পাশে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে বঁটি দিয়ে তার গলা কেটে হত্যা করে।

নিহতের বাবা জানান, সকালে ঘুম থেকে উঠে স্নেহাকে না পেয়ে খুঁজাখুজি করতে থাকে। কিছুক্ষণ পর বাড়ির দুই তলার ছাদের রান্না ঘর থেকে তার জবাই করা মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে স্নেহার মরদেহ উদ্ধার করে থানাতে নিয়ে যায়।

নিহত স্নেহার চাচা জানান, শামীমা মানসিক রোগী। এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, দুই বছরের কন্যা সন্তানকে হত্যা করার অভিযোগে শামীমাকে পুলিশ গ্রেফতার করেছে।

হত্যার কাজে ব্যবহৃত ধারালো বটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শামীম আরা সাইমা তার শিশু কন্যা হত্যার কথা স্বীকারও করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ