রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাবেক ওসি মোয়াজ্জেমকে নেয়া হচ্ছে সাইবার ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতে নেয়া হচ্ছে। ১২ টার কিছুক্ষণ আগে তাকে শাহবাগ থানা থেকে বের করে ভ্যানে তোলা হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৬, ২৯ ও ৩১-এর তিনটি ধারায় মামলা আছে। এগুলোর মধ্যে ২৬ ও ৩১ ধারা দুটি জামিন অযোগ্য।

এদিকে সকালেই মোয়াজ্জেমকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিতে রোববার রাতে ফেনীর সোনাগাজী থানা পুলিশের তিন সদস্যের একটি দল ঢাকায় আসে।

এর আগে, রোববার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে।

উল্লেখ্য, মাদরাসা ছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তার দিন দশেক আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

পরোয়ানা জারির দুদিন পর মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন। পরোয়ানার পর তিনি পলাতক থাকেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ