রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্কুল থেকে বের হয়েই লাশ হলেন ছাত্র ও শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় শিক্ষক ও ছাত্র নিহত হয়েছেন।

আজ সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার সতীহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- শিক্ষক কামাল হোসেন (৪০) ও ছাত্র সুমন (১২)।

নিহত শিক্ষক কামাল হোসেন উপজেলার খুদিয়া ডাঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে এবং ছাত্র সুমন উপজেলার সৈয়দপুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে। তারা জেলার মান্দা উপজেলার সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক।

স্থানীয়রা জানান, ওই ছাত্র ও শিক্ষক স্কুল থেকে মোটরসাইকেলে করে সতীহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাজার এলাকায় রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ