রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কল্যাণপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কল্যাণপুরে 'রাজিয়া' নামের একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার এরশাদ আলী বলেন, 'রাজধানীর কল‌্যানপুর 'রাজিয়া' নামে একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।'

তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন।

https://www.facebook.com/imranhossen/videos/10217063587396398/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ