রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় আলেমদের আন্দোলনের মুখে সাদপন্থীদের ইজতেমা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাবলি জামাতের সাথীদের প্রচেষ্টায় ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা স্থগিত করল প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় কুমিল্লা জেলার ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের সাথীদের উদ্যোগে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে সাদপন্থীদের ডাকা জেলা ইজতেমা বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ও গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসক  ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের প্রতিনিধিদের ডেকে পাঠান। তিনি অসুস্থ থাকায় তার প্রতিনিধি এ ডি সি আজিজুর রহমান ওলামায়ে কেরামের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলকে তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে আলোচনা করে সাদপন্থীদের ইজতেমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরে উপস্থিত ওলামায়ে কেরাম ও সাথীদের সামনে ইজতেমা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদপন্থীদের ইজতেমা স্থগিতের ঘোষণা দিলে উপস্থিত হাজার হাজার ওলামা ও  তাবলিগের সাথীবৃন্দ আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন ও প্রশাসনের এই যুগোপযোগী সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানান।

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হকের নেতৃত্বে মাওলানা মুনির হোসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি জিলানি এবং তাবলিগের সাথীদের মধ্যে ডাঃ জসিম খন্দকার, নুর মসজিদের মোতাওয়াল্লি হাজী মারুফুর রশিদ, হাজি আখতার হোসেন, মাওলানা মুফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ