রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খুলনায় যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার পাইকগাছা উপজেলায় হারুন হত্যা মামলায় ১২ বছর পর পাঁচ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহা. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান ওরফে মন্টু (২৮), আমির সরদার (২৫), মিজানুর রহমান ওরফে চ্যাংড়া মিজান (২২), হাসান গাজী (২৪) ও লুৎফর শেখ (৩০)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইলিয়াছ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৬ সালের ২৫ ডিসেম্বর রাতে পাইকগাছার খ্রিস্টানপাড়া থেকে নিখোঁজ হন উপজেলা সদরের ইদ্রিস আলীর ছেলে হারুন-অর রশিদ (২২)। পরে ২০০৭ সালের ১০ জুন সকালে পাইকগাছার উত্তরপাড়ায় একটি স্কুলের সেফটিক ট্যাংকে হারুনের গলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হারুনের মা রিজিয়া বেগম থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাইকগাছা থানার তৎকালীন উপপরিদর্শক আইবুল হক আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ