রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মসজিদের নকশায় একচোখা দাজ্জাল, ইন্দোনেশিয়ায় বিতর্কের ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইন্দোনেশিয়া ‘ইলুমিনাটি’ নামের গোপন এক সংগঠনের প্রতীকের সঙ্গে মসজিদের নকশার মিল আছে বলে বিকর্ত চরমে ওঠেছে। এমন অভিযোগ জোরালোভাবে উঠার পর জবাব চেয়েছেন অনেকে। কেনো এমন করে তৈরি করা হলো মসজিদটি৷

এদিকে মসজিদের নকশাকারীরা এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তারা বলছেন কোনো সংগঠনের সঙ্গে মিল আছে কি না আমরা জানি না। তবে আমরা চেষ্টা করেছি ব্যতিক্রম গঠনে একটি ব্যতিক্রম মসজিদ নির্মাণ করতে।

default

পশ্চিম জাভা প্রদেশের শহর বান্দুংয়ে আল-সাফার মসজিদ৷ সেই মসজিদটির ভেতরে মূল বেদীর নকশাটি প্রাচীন এলিট ও গোপন সংগঠন ইলুমিনাটির অনুকরণে করা- এমন অভিযোগে সয়লাব পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে। বিতর্ক তৈরি হয়েছে এটি নিয়ে।

default

ইলুমিনাটি কি? ব্রিটানিকা ও লাইভ সায়েন্সের তথ্যমতে, জার্মানির বাভেরিয়া অঞ্চলে ১৭৭৬ সালে ‘ইলুমিনাটি’ সংগঠনটি গড়ে তোলেন একজন খ্রিস্টান অধ্যাপক আডাম ভাইসহাউপ্ট৷ মূলত দর্শন ও বিজ্ঞানে ধর্মের (রোমান ক্যাথলিক চার্চের প্রভাবের) বিরোধিতা করেই এর ব্যুৎপত্তি৷

সবরকমের কুসংস্কার থেকে মানুষকে আলোকিত করবার উদ্দেশ্যেই এর যাত্রা৷ একটি ত্রিকোণ পিরামিডের ওপরের দিকে একটি চোখ - এর প্রতীক৷

default

অনেকে শুধু ‘ইলুমিনাটি’র সঙ্গে নয়, ত্রিভুজের ওপর চোখকে ইসলামে বর্ণিত একচোখা ‘দাজ্জাল’-এর সঙ্গে তুলনা করেন অনেকে৷ মসজিদটির নকশাকারী ও পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল এসব অভিযোগকে নাকচ করে দিয়েছেন৷

default

ইসলামিক কলা ও স্থাপত্য, ইনস্টাগ্রামে স্থপতি ও গভর্নর কামিল কিছু ঐতিহাসিক প্রমাণাদি তুলে ধরেন৷ তিনি বলেন যে, মসজিদ নির্মাণে যুগে যুগে জ্যামিতিক আকার ব্যবহার করা হয়েছে৷ তিনি বলেন, এই নকশাটি মূলত জাপানিজ আর্ট ফর্ম ‘ওরিগামি’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন তিনি৷

ত্রিকোণাকৃতি একটি মৌলিক বিন্যাস, ইন্দোনেশিয়ার আরো অনেক মসজিদে ত্রিকোণাকৃতি ব্যবহার করা হয়েছে৷ দেশটির আরেক স্থপতি আভিয়ান্তি আরমান্দ বলেন যে এই মসজিদে যে জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করা হয়েছে, তা খুবই সাধারণ ও নিরপেক্ষ৷ ‘লিমাসান’ বা পিরামিড আকৃতির ছাদ এই দ্বীপপুঞ্জে ঘর তৈরির খুব সাধারণ একটি বিষয়৷ মূলত বিরূপ আবহাওয়া থেকে রক্ষার জন্য এটি ব্যবহৃত হয়৷আভিয়ান্তি বলেন যে, জাকার্তার পন্দোক ইনà