রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাজিদের স্বাস্থ্য সেবায় বিশেষ টিম যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ করতে যাওয়া বাংলাদেশিদের জন্য শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষ চিকিৎসক দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ চিকিৎসক দলটি হাজিদের ছোটখাটো অসুখ থেকে বড় রোগের চিকিৎসা সেবা দেবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘হজ চিকিৎসা দল-২০১৯ খ্রি.’ নামের চিকিৎসক দলের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক স্বপন আরো বলেন, হজ করতে যেসব মুসল্লি পবিত্র নগরী মক্কায় যাবেন, তাদের মধ্যে অধিকাংশ প্রবীণ।

এ হাজিদের সেখানে ছোটখাটো অসুখ থেকে শুরু করে হার্ট, ডায়াবেটিস ও কিডনীসহ নানাবিধ রোগ ভোগান্তিতে পড়তে হতে পারে।

সৌদি আরবে এই ধর্মপ্রাণ মুসল্লীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এতগুলো চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ একটি বড় দল সরকারের নিজস্ব অর্থায়নে প্রেরণ করা হচ্ছে। সুতরাং সেখানে গিয়ে ধর্মপ্রাণ মুসল্লীরে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করতে হবে।

কোনো একজন হাজীও যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন এবং শতভাগ চিকিৎসা সেবা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রতিটি সেবাদাতা ব্যক্তিকে স্মরণ রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ