রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ দস্যু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর দ্বীপ উপজেলার শীর্ষ দস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র-গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৪টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) ভোরে হাতিয়ার চানন্দী ইউনিয়নের সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সকালে নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউসে হাতিয়া কোস্টগার্ডের লে. এম হামিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদ কমান্ডার লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে। তিনি নদী পথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণ কর্মকান্ডের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে নোয়াখালীর সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ