রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরিডুবিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ৩৯ জনকে। নিখোঁজ রয়েছেন আরও চারজন।

গতকাল মঙ্গলবার ওই দুর্ঘটনায় হতাহতদের এ সংখ্যা জানায় কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার দেশটির জাভা অঞ্চলে এ ফেরিডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ফেরিটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা বলেন, ধারণক্ষমতার বেশি আরোহী নিয়ে যাত্রা করা ফেরিটি সমুদ্রের বড় ঢেউয়ের ধাক্কায় উল্টে গিয়ে ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী জাহাজ, বিমান ও মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।

-এএ