রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সংসদের কর্মকর্তা-কর্মচারীদের আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আম পাঠান তিনি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে সবার মধ্যে বিলি করা হয়। সকাল থেকে এ কর্মযজ্ঞ শুরু হয়।

সংসদে প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত। প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও উন্নতজাতের হিমসাগর আম উপহার হিসেবে সংসদ সচিবালয়ে পাঠান। সচিবালয়ের কমন ও সমন্বয় শাখার মাধ্যমে এ আম বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ