রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুপ্রিম কোর্ট রেস্টুরেন্টে পঁচা মুরগির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন উচ্চ আদালত। এমনকি প্রধানমন্ত্রীকে পর্যন্ত আহ্বান জানিয়েছেন ভেজাল খাদ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে!

এবার সেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অলিম্পিয়া রেস্টুরেন্টে অনেকগুলো পঁচা মুরগি পাওয়া গেছে। এতে ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার বিকেলে রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা মুরগির সন্ধান পান কয়েকজন আইনজীবী। পরে এ খবর ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টে চত্বরে এসে কয়েকশ আইনজীবী ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এই রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি দায়ীদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, বুধবার দুপুরে এক সিনিয়র আইনজীবী রেস্টুরেন্টে খেতে বসে খাবারে তেলাপোকা দেখতে পান। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা আইনজীবী নেতাদের অবহিত করি।

পরে আইনজীবী সমিতির শামীম সরদার, চঞ্চল কুমারসহ আমরা বেশ কয়েকজন রেস্টুরেন্ট সার্চ করতে যাই। সেখানে গিয়ে দেখি কিচেন নোংরা হয়ে আছে। পরে আমরা ফ্রিজ সার্চ করলে সেখানে পঁচা দুর্গন্ধযুক্ত আস্ত মুরগির সন্ধান পাই।

পরে উপস্থিত আইনজীবীরা সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে বিষয়টি জানান।

পাশাপাশি অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধ করার দাবি জানান। তবে বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ