রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মানারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মানারুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে।

জানা গেছে, মানারুলসহ কয়েকজন চোরাকারবারী গত বুধবার গভীর রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শোভাপুর ক্যাম্পের বিএসএফরা গুলি চালায়। এ সময় মানারুল গুরুতর আহত হন। তাকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে সময় পথেই তিনি মারা যায়।

তার সঙ্গীরা লাশ বাংলাদেশের একটি আম বাগানে ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সিংনগর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় বলে স্থানীয়রা জানায়। তবে এ ব্যাপারে সিংনগর ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সমীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারি মানারুল ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় বিএসএফের গুলিতে হারুনের আমবাগানে মারা গেছেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এর বেশি কিছু জানি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ