রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সোনাগাজীতে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের মিয়াজিঘাট এলাকা থেকে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুহা. নুর আলম (২৬) উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির নূরনবীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে কুঠিরহাট থেকে অপরিচিত দুই যুবক মিয়াজিঘাট ব্রিজে যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করেন। পরে সেখানে নিয়ে দুর্বৃত্তরা নুর আলমকে জবাই করে হত্যা করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ