রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌরভ মানসিকভাবে বিপর্যস্ত: সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ১১ দিন নিখোঁজ থাকার পর আজ ভোরে উদ্ধার করার সময় তার ভাগ্নে ইফতেখার আলম সৌরভের অবস্থা ভালো ছিল না। সে মানসিকভাবে বিপর্যস্ত।

বৃহস্পতিবার ১১টার দিকে ফেসবুক লাইভে এবং নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

সোহেল তাজ বলেন, সৌরভকে যখন পাওয়া যায় তখন তার হাত-পা বাঁধা ছিল। গায়ে কোনও জামা ছিল না, শুধু পায়জামা পরা ছিল। তার চোখ বাঁধা ছিল। ময়মনসিংহের পুলিশ সুপার তাকে বাসায় নিয়ে গোসলের ব্যবস্থা করেন এবং খাবার খাওয়ান।

তিনি বলেন, সে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। এখন তাকে চাপমুক্ত রাখতে চাই। আমরা তাকে একটু স্বস্তিতে রাখতে চাই। সৌরভ আভাসে ইঙ্গিতে কিছুটা জানিয়েছে, সে কী পরিস্থিতিতে ছিল। তবে এখন তার ওপর কোনও চাপ দেওয়া যাবে না। আমরা তার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে সৌরভকে উদ্ধার করা হয়। তিনি সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণের অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ