রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাংনীতে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার কাজীপুর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল হক কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকায় মাদক ব্যবাসীয়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এনামুল হকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনামুল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও বোমাবাজ। তার বিরুদ্ধে গাংনী থানায় বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত হাফ ডজন মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ