শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

চার এজেন্ডা নিয়ে হাইআতুল উলয়ার গুরুত্বপূর্ণ বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

দাওরায়ে হাদীসের পরীক্ষার পর চার এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথিরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামীকাল ২২ জুন (শনিবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুমে (ফরিদাবাদ মাদরাসা) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে হাইআতুল উলইয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান নিশ্চিত করেছেন।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি সভাপতিত্ব করবেন।

যে চারটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে- ১. গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলের তারিখ নির্ধারণ, ২. মেশকাত ও অন্যান্য জামাতের পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পদ্ধতি সনাক্তকরণ, ৩. প্রশ্নফাঁস ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, ৪. ১৪৪১ হিজরী অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার বিষয়ক করণীয়।

মাওলানা অসিউর রহমান জানান, ইতোমধ্যে শনিবারের বৈঠকের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে হাইয়ার সকল সদস্যদের চিঠি প্রেরণ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ