রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘সরকারি কর্মকর্তারা সঠিক সেবা না দিলে আইনগত ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (প্রতিরোধ) মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেছেন, সরকারি কর্মকর্তারা জনগনের সেবক হিসাবে কাজ করে যাচ্ছে, জনগনের সঠিক সেবা না দিলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুদক আপনাদের প্রতিষ্ঠান, ঘুষ নেয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে, তাই দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

বৃহস্পতিবার (২০ জুন) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আলমগীর কবীরের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।

এ সময় বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাম্মদ মোরশেদ আলম, দুদক সমন্নিত বগুড়া জেলা উপ-পরিচালক মুহা. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু , পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, দুদক বগুড়া সহকারী পরিচালক মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সুদীপ চৌধুরী, মাহবুবর রহমান, শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক ওহিদুল আনোয়ার রুবেল প্রমুখ।

গণশুনানি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ৪০ জন ব্যক্তি বিভিন্ন অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের আলোকে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ