বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যাত্রাবাড়িতে দুর্বৃত্তদের গুলিতে ২ শিশুসহ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসার জানালা দিয়ে এলোপাতাড়ি শটগানের গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

শনিবার (২২ জুন) রাতে শনির আখড়ার গোবিন্দপুর নুর মসজিদ রোডের একটি তিন তলা বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদুল ইসলাম এনায়েত (৩০) ও তার ছোট ভাই হাফিজুল ইসলাম (২৪)। এছাড়াও আহত হয়েছেন জাহিদুলের স্ত্রী সাথী (২৪), তাদের মেয়ে আবিদা (৬) ও ভাতিজা জুনায়েদ (৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাফিজুলের ভাই আব্দুল্লাহ বলেন, সবাই রাতের খাবার খেতে বসেছিলাম। এসময় হঠাৎ জানালা দিয়ে কে বা কারা এলোপাতাড়িভাবে শটগান থেকে গুলি করে পালিয়ে যান। কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার মুখ-কপালে ছোররা গুলির দাগ রয়েছে বলে ঢামেক সূত্র জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ