বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় ইশা ছাত্র আন্দোলন-এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি খালে ও তিনটি বগি লাইচ্যুত হয়ে ৭ জনের মৃত্যু ও প্রায় তিন শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ সোমবার (২৪ জুন) এক যৌথ বিবৃতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা ও উভয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় বলেন, গতরাতের ট্রেন দুর্ঘটনাটি স্বাভাবিক কোন দুর্ঘটনা নয়। বরং এটা ট্রেন কর্তৃপক্ষের কর্তব্যে চরম অবহেলার পরিণাম। প্রথমত শাহবাজপুরের জরাজীর্ণ ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ার কারনে গত ১৮ জুন থেকে বিকল্প হিসেবে উক্ত রুটের গাড়ী নাসিরনগর-সরাইল ও লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে চলাচল করায় সেসব এলাকার মানুষকে পোহাতে হচ্ছে যানচটের চড়ম দুর্ভোগ। যা সড়ক-পরিবহন ও সেতু বিভাগের অব্যবস্থাপনারই নামান্তর।

দ্বিতীয়ত শাহবাজপুরের ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ায় তা সংস্কারের কারনে গতকাল উক্ত রুটে ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত যাত্রীর চাপ পরে ট্রেনে। দুর্ঘটনার অন্যতম কারন হিসেবে এটাকেই ধারণা করছে উপবন একপ্রেস এর অনেক যাত্রীরা।

নেতৃদ্বয় আরও বলেন, একটি বিভাগের সাথে রাজধানীর সাথে সংযোগের একমাত্র রেল লাইনে এখনো কিভাবে জরাজীর্ণ সেতু ব্যবহার করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। পরবর্তীতে এমন কোন দুর্ঘটনা ঘটার আগেই ঢাকা-সিলেট রুটসহ পর্যায়ক্রমে সারাদেশে রেল সেতুগুলো সংস্কারের যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানাচ্ছি।

নেতৃদ্বয় ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার পরিপূর্ণ দায়ভার নেয়ার জন্য সরকারকে প্রতি দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ