বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কম্বোডিয়ায় ভবন ধ্বসে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি সাত তলা ভবন ধ্বসে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির উপকূলীয় শহর সিহানুকভিলে সাত তলা ভবনটি ধসে যায়। সে সময় নির্মাণ কর্মীরা তৃতীয় তলায় অবস্থান করছিলেন।

সোমবার ভবনটির ধ্বংসাবশেষে অনুসন্ধান চালিয়ে এ তথ্য দিয়েছেন উদ্ধার কর্মীরা।

ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক নর চেনডিউন জানান, তিনি এবং তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজ এবং কম্পনের মাধ্যমে ভবনটি ধ্বসে পড়ে। দুর্ঘটনায় আটকে থাকার ১২ ঘণ্টা পর উদ্ধারকারীরা তাদের খুঁজে পান বলে জানান তিনি।

দেশটির শ্রম মন্ত্রণালয় জানায়, ভবনটি ধসের সময় সেখানে ৩০ জন শ্রমিক ছিলেন। কিন্তু বেঁচে যাওয়া শ্রমিক নর চেনডিউন জানান, সেখানে ৫৫ থেকে ৬০ জন শ্রমিক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ