বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করবো: মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.মাহাথির মোহাম্মদ বলেছেন, যতদূর মনে পড়ে, আমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম।

বলেছিলাম, আমি পদত্যাগ করবো, যাতে পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম আমার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসতে পারেন।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে গত শনিবার তিনি সে কথাই আবার জানান দিয়েছেন।

তিনি আরো বলেন, এই সরকারের জন্য তিনটি বছর প্রয়োজন। কারণ, মালয়েশিয়ার জাতীয় প্রবৃদ্ধির শতকরা ৮০ ভাগ থেকে ঋণ শতকরা ৫৪ ভাগে নামিয়ে আনতে এই সময় প্রয়োজন।

এ লক্ষ্য অর্জনের জন্য তিনি কি ক্ষমতায় থেকেই যাবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, না। আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না।

ফেব্রুয়ারিতে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি দু’বছরের বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন না। এর মধ্য দিয়ে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বোঝাপড়া যে পাকাপোক্ত তারই প্রকাশ পেয়েছে।

তিনি স্বীকার করেছেন, ড. মাহাথিরকে যথেষ্ট সময় দেয়া উচিত অত্যন্ত কঠিন সময়ে কার্যকর সরকার পরিচালনার জন্য।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনের সময় পাকাতান জোটভুক্ত দলগুলো এই মর্মে একমত হয় যে, যদি তারা নির্বাচনে বিজয়ী হয় তাহলে ড. মাহাথির মোহাম্মদ দু’বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আনোয়ার ইব্রাহিমের কাছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ