বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রাণ ও সিটি গ্রুপের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ খাদ্য অধিদফতরের করা মামলায় প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ও এমডি ফজলুর রহমান আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তাদের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জুন) ঢাকা সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, সোমবার প্রাণ-এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রাণ-এর গুঁড়ো হলুদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য অধিদফতরের মামলায় আত্মসমর্পণ করেন। এ সময় তিনি আদালতের কাছে জামিনের আবেদন করেন। মামলার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

অপরদিকে একইদিন নিরাপদ খাদ্য অধিদফতরের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ও তীর সরিষার তেলের এমডি ফজলুর রহমানের বিরুদ্ধে জারি করা সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করা ছিল, তিনিও এদিন আদালতে আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত তার বয়স বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন।

প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর আইনজীবী তানজীম আল ইসলাম বলেন, রোববার প্রাণ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য অধিদফতরের গুঁড়ো হলুদের একটি মামলার সমনের জবাব দেয়ার জন্য দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে তিনি গতকাল আদালতে উপস্থিত হতে পারেননি। আমরা তার পক্ষে সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সোমবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, সম্প্রতি বাজারে থাকা ৫২টি নিম্নমানের পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। এ নির্দেশনা পেয়ে প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ও এমডি ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুড সেফটি অফিসার স্বাস্থ্য পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ