রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৪জুন) সকাল ৯টা থেকে এ আসনের ১৪১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএমে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে নারী ভোটার ৫১ শতাংশ।

জানা গেছে, ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। ১৫ প্লাটুন বিজিবি অবস্থান করছে নির্বাচনী এলাকায়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক জানান, বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। কিন্তু তিনি ‌‌‌নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ