বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বিএনপি কার্যালয়ের পাশে একের পর এক বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায় পাঁচটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুর ১ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় একের পর এক ককটেল বোমা বিস্ফোরিত হয়।

এ ছাড়া আরও একটি ককটেল বোমা অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

[caption id="" align="alignnone" width="728"]তফসিল বাতিলে নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধরা তফসিল বাতিলে নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধরা। ছবি-সংগৃহীত[/caption]

এর আগে কাউন্সিলের তফসিল বাতিল ও আন্দোলনকারীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টা থেকে তারা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন। কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে বা কাউকে বের হতে দিচ্ছেন না বিক্ষুব্ধরা। এ সময় বিএনপির কয়েকজন নেতা কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তারা বাধার মুখে পড়েন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ