বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাবা শরিফ অবমাননার দায়ে এক যুবককে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কাবার অবমাননা করায় নড়াইলে তনু দত্ত নামে এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে তনু। চলতি মাসের ২৩ জুন পবিত্র কাবার অবমাননা করে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।

আজ সকালে স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে গনপিটুনি দেয় এলাকাবাসী। ঘটনা শুনে তনুকে উদ্ধার করে পুলিশ। এখন সে হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, তনুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ