বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভোলায় বাসের ছাদ থেকে বাস মালিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাসের ছাদ থেকে বাস মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বাস মালিকের নাম সোহাগ ভূঁইয়া (৩৫)।

গতকাল সোমবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাস টার্মিনাল থেকে হাজী কে. আলী এন্টারপ্রাইজ নামক বাসের ছাদ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার (২৫ জুন) ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আরেফিন জানান, ময়না তদন্ত রিপোর্ট আসলে লাশের আসল রহস্য খুঁজে পাওয়া যাবে। তবে নিহত সোহাগকে মাথায় আঘাত করে ফাঁস দিয়ে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় পারিবারিকভাবে প্রাাথমিক সন্দেহে সোহাগের শ্যালক জিয়াকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে কে. আলী এন্টারপ্রাইজের চালক ও হেলপার পলাতক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ