বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে সুন্নতে খতনা করতে গিয়ে একটি শিশুর পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক।

আজ বুধবার (২৬ জুন)  শহরের ডা. হাফেজ মাহফুজুর রহমানের মালিকানাধীন জিম ক্লিনিকে আজ সকালে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির নাম তামিম মাহমুদ (৪)। সে শহরের আরামবাগ এলাকার তারেক মাহমুদের ছেলে।
শিশুটির বাবা জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই শিশুকে সুন্নতে খতনা করার জন্য ওই ক্লিনিকে নিয়ে আসেন। পরে ওই ক্লিনিকের মালিক ডা. হাফেজ মাহফুজুর রহমানের সুন্নতে খতনা করারর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেলে ওই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনুপ কুমার মজুনদার বলেন, শিশুটির অবস্থা গুরুতর। দ্রুত শিশুটিকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ