রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফিলিস্তিনে দূতাবাস চালু করছে ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে দূতাবাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওমান। অল্প কয়েকদিনের মধ্যেই নতুনকরে দূতাবাসটি চালু হবে বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, দূতাবাস চালু করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য খুব শিগগিরই ফিলিস্তিনি নগরী রামাল্লায় উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার ওমান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রাতৃতুল্য ফিলিস্তিনি জনগণের প্রতি ধারাবাহিক সমর্থনের অংশ হিসেবে ওমান সরকার ফিলিস্তিনে নতুন কূটনৈতিক মিশন চালু করতে এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওমানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে রাজধানী মাসকটে সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন উলয়ী ইবনে আব্দুল্লাহ।

সাক্ষাৎকালে ফিলিস্তিনি জনগণের প্রতি ওমানের পূর্ণ সমর্থন ও অবিচল আস্থা রয়েছে বলে জোর দাবি করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইউসুফ বিন উলয়ী। তিনি জানান, তার দেশ সর্বক্ষেত্রে ফিলিস্তিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নতি করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন উলয়ী ইবনে আব্দুল্লাহ আরো জানান, জেরুজালেমকে রাজধানী রেখে ১৯৬৭ সালের মূল সীমানা নিয়ে শরীয়া ভিত্তিক একটি আন্তর্জাতিক স্বতন্ত্র ও শান্তিপূর্ণ মধ্যমপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠায় সব সময় তার দেশ ফিলিস্তিনকে জোরালো সমর্থন জানাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ