বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হজযাত্রীরা যা নিতে পারবেন, যা পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। এ বছর বাংলাদেশ বিমানে যারা হজ করতে যাবেন তারা কী কী মালপত্র এবং কী পরিমাণ নিতে পাবেন তা নির্দিষ্ট করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সকাল সোয়া সাতটায় বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান মঙ্গলবার (২৫ জুন) জানিয়েছেন, একজন হজযাত্রী বিনা খরচে সর্বোচ্চ ২টি ব্যাগেজে নিতে পারবে। যার এক একটি ২৩ কেজির বেশি হবে না। এছাড়া প্রত্যেকে পাঁচ লিটার জমজমের পানি দেশে আনতে পারবেন। তবে বিমানে সঙ্গে করে এই পানি আনতে পারবেন না।

ধারালো কোনো বস্তু, যেমন—ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিস্কারক, কোনো খাদ্য দ্রব্য, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এম এল)-এর বেশি তরল পদার্থ ব্যাগেজে নেয়া যাবে না। এ ছাড়া ব্যাগেজ স্যুটকেস বা ট্রলিব্যাগ হতে হবে। গোলাকৃত বা দড়িবাঁধা ব্যাগ বা অনুরুপ কোনো ব্যাগ নেয়া যাবে না।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ