বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এ দায়ের কোপ আমাদের সবার জন্য অপেক্ষা করছে: ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় নৃশংসভাবে খুন হওয়া রিফাত শরীফের বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন।

আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সুমন লেখেন, এ দায়ের কোপ শুধু রিফাত নয়, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যদি এখনই এর প্রতিবাদ এবং প্রতিরোধ না করি তবে অনেক দেরী হয়ে যাবে। আমি আছি, থাকব। আপনারাও থাকুন।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন স্থানীয় নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে রিফাতের বাবা বুধবার রাতেই বরগুনা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ