বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাশ্মিরে পিকনিক বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি পিকনিক মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ শিক্ষার্থী নিহত এবং সাতজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসক মুহাম্মাদ সালিম মালিক জানান, আজ বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের শপিয়ান শহরের কাছে আঁকাবাঁকা পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছিটকে খাদে গিয়ে পড়ে।

হতাহতরা একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী জানিয়ে মালিক আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বের মারাত্মক সড়কগুলোর কিছু রয়েছে ভারতে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজার নিহত এবং ৪ লাখ ৭০ হাজার মানুষ আহত হন।

আর এসব দুর্ঘটনার জন্য বেশিরভাগ সময়ই বেপরোয়াভাবে যানবাহন চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও লক্কর-ঝক্কর গাড়ি দায়ী থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ