মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা সায়েম মাহামুদ ওরফে শামছুল হক (২৩) নিহত হয়েছেন। আহত হয় মাদরাসা ছাত্র আব্দুল্লাহ (১৫)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মহব্বত হোসেনের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর জামিয়া আরাবিয়া নেছারিয়া শামছুল উলুম মাদরাসা ও এতিমখানায় শিক্ষকতা করতেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র জানান, মাদরাসা থেকে ছাত্র আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জে উদ্দেশ্যে রওনা দেন ওই শিক্ষক। তারা ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই শিক্ষক নিহত হন।

আহত হয় ছাত্র মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ