বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলের আরামবাগে ভবন থেকে পড়ে গুলজার হোসেন প্রামাণিক (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন।

নিহতের ছেলে সম্রাট হাসান জানান, তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করার সময় মাচাং ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ