বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাজশাহীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম সুজন আলী। তিনি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনার পর তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সুজন রায়চাঁনআক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে।

জানা গেছে, সুজন গোল্লাপাড়া বাজারে ফলের দোকানদারি করতেন। সন্ধ্যায় পাশের দোকানদার আলমগীর হোসেন ও তার ছেলে রায়হান এবং রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজনের বুকে ছুরিকাঘাত করে তারা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আলমগীর হোসেন ও তার ছেলে রায়হান এবং রাকিবকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ