বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আসামির দায়ের কোপে জখম পুলিশের এএসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের কাউখালীতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছেন মামলার এক আসামি। আজ শুক্রবার দুপুরে আসামির নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত কাউখালী থানার এএসআই রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতিবেশী এক নারীকে লাঞ্চিত করার ঘটনায় উপজেলার জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত করতে এএসআই রফিকুল তার বাড়িতে যান। ঘরের মধ্যে প্রবেশের সময় হঠাৎ করে ধারালো দা দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে হায়দার। এতে তিনি হাত ও মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা পুলিশ কর্মকর্তা রফিকুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলাকারী ও মামলার আসামি হায়দারকে আটকের চেষ্টা চলছে বলে জানান কাউখালী থানার ওসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ