রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

'ভারতের উচিত বাংলাদেশ থেকে সাম্য ও সহাবস্থানের শিক্ষা গ্রহণ করা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উগ্রহিন্দুদের হাতে ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছে সেখানকার সংখ্যালঘু মুসলমানরা। গত কয়েকদিন ধরে তাবরেজ আনসারীসহ ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় মুসলিমদের পাশাপাশি প্রতিবাদমুখর সারা বিশ্বের মুসলমান।

আজ (২৮ জুন) শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মাবনবন্ধন করে ‘আমার বাংলাদেশ’।

সংগঠনের সভাপতি মাওলানা ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা মুফতি আবদুল মুমিন বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী হয়েও সংখ্যালঘু মুসলমানদের উপর শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণে নির্যাতন চালিয়ে যাচ্ছে। নিরপরাধ মুসলমানদের নির্যাতনের মাধ্যমে ভারত তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের এ জুলুম-নির্যাতন বন্ধ না হলে সামগ্রিকভাবে যদি উপমহাদেশের রাজনীতিতে কোন বৈরি পরিবেশের সৃষ্টি হয় সেজন্য ভারতকে এর দায়ভার গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা ফারুক মজুমদার বলেন, ভারতের উচিত বাংলাদেশ থেকে সাম্য ও সহাবস্থানের শিক্ষা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা। বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ হওয়ার পরও সকলের সহাবস্থান এখানে নিশ্চিত করা হয়েছে। অথচ ভারত দিন দিন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রায়হান ফারুক, সাংগঠনিক সম্পাদক তামীম হুসাইন শাওন, প্রচার সম্পাদক ফেরদাউস আল আবির, নির্বাহী সদস্য মাতিম হুসাইন শাওন, মাহমুদুল হাসান, ইমরান, সালমান হুসাইন, নূরুল আলম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ