বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মোদির সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জাপানের ওসাকায় শুক্রবারের এ বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।

এ সময় তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরও জোরদার করার কথাও বলেছেন।

জি ২০ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে থাকা মোদি ব্রিকস নেতাদের একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর কোন এক ফাঁকে যুবরাজের সঙ্গে বৈঠকে বসেন।

ভারতে অপরিশোধিত তেল সরবরাহে শীর্ষে রয়েছে সৌদি আরব। কিন্তু জ্বালানি খাত ছাড়িয়েও নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চাচ্ছে দুই দেশ। একটি কৌশলগত সম্পর্ক তৈরিতে দুই দেশের সরকার একমত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, সৌদি আরব আমাদের অমূল্য কৌশলগত অংশীদার। জি ২০ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ