বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দর থানার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এর আগে স্থানীয় সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহীন। মামলার জের ধরে শুক্রবার বল্টু আমজাদ শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করে শাহীন।

এ সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয় ও ভাতিজা আকাশকে ফোন করে অস্ত্র নিয়ে আসতে বলে। তারা ঘটনাস্থলে পৌঁছেই শাহীনের উপর হামলা করে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত শাহিনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শাহিনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ