বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘আল্লাহ বলেছেন আমি ক্ষমতা দেই আর বাড়াবাড়ি করলে ছিনিয়ে নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সংসদ সদস্য ও সরকারি দলের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন করার শক্তিও আল্লাহ কেড়ে নিয়েছেন। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, বিএনপির এক বন্ধু কথায় কথায় কোরআনের উদ্বৃতি দিয়ে বিভিন্ন কথা বলেন। তার উদ্দেশ্যে বলি- আপনি কি সুরা আল ইমরান পড়েননি, নিশ্চয়ই পড়েছেন। সেখানে আল্লাহ বলেছেন, আমি যাকে শক্তি দেই, ক্ষমতা দেই, বাড়াবাড়ি করলে ছিনিয়ে নেই। আপনারা ২০০৪ সালে ক্ষমতায় থেকে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা হত্যার চেষ্টা করেছেন। বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, এতসবের পরও আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তখনও আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

সামশুল হক চৌধুরী আরও বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া কালোটাকা সাদা করেছিলেন। এতিমের টাকা মেরে দিয়েছেন। এজন্য আল্লাহ আপনাদের শক্তি কেড়ে নিয়েছেন। আপনাদের বাকশক্তি নেই। আপনাদের বুকে আন্দোলন করার শক্তি নেই। সেটাও আল্লাহ কেড়ে নিয়েছেন। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ