বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল ৬ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবার ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসন রাখার প্রস্তাব দেন।

অমিত শাহর প্রস্তাব মেনে জম্মু কাশ্মীরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসন জারি রাখার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র। সেইসঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কাজও শুরু করছে কেন্দ্র।

অমিত শাহ জানান, চলতি বছরের শেষের দিকেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানেরও ইঙ্গিত দেন তিনি। কেন্দ্র জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সীমান্তে বাঙ্কার নির্মাণ সম্পূর্ণ হবে।

জম্মু-কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট, ২০০৪ বিল প্রস্তাব করেছেন অমিত শাহ। এ বিলের আওতায় আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বসবাসকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সংরক্ষণের সুবিধা দেয়া হবে। এ বিল পাস হলে রাজ্য সরকারি চাকরিতে আর্থিকভাবে দুর্বল যুবকদের বিশেষ সুবিধা দেয়া হবে।

এদিকে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে পিডিপিসহ ভারতের অন্য রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের বিরুদ্ধে। যদিও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার ঘোষণায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ