বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'ফেসবুক-ইউটিউবে হস্তক্ষেপ ক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেপ্টেম্বরের পর বাংলাদেশ ফেসবুক ও ইউটিউবে হস্তক্ষেপের ক্ষমতা অর্জন করবে ব‌লে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (২৯ জুন) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকার এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষম দাবি করে তি‌নি ব‌লেন, রাষ্ট্র ইচ্ছে করলে এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এটি আমাদের একটা বড় অর্জন। গত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা এই সক্ষমতা অর্জন করেছি।

তিনি বলেন, এখন আমাদের সংকটের জায়গা হলো- সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দেয়া হয় বা ভিডিও প্রচার করা হয়, সেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এর প্রধান কারণ হচ্ছে, ফেসবুক ও ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। তারা এই মাধ্যমগুলো আমেরিকান কমিউনিটির স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালনা করে থাকে। তাই আমরা হস্তক্ষেপ করতে পারি না।

তবে সুখবর হলো- সেপ্টেম্বরের পর আমরা এক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করব বলে আশা করছি। অর্থাৎ তখন কেউ ইচ্ছা করলেই ফেসবুকে যা খুশি তা প্রচার করতে পারবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ