রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদরাসা বাঁচাতে ৭০০ শিক্ষার্থীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভূমিদস্যুর কবল থেকে নিজেদের মাদরাসার জায়গার দখল ঠেকাতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সোনারগাঁও জিলানিয়া আলিম মাদরাসার জায়গা রক্ষা করার জন্য মাদরাসার ৭ শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এতে মাদরাসার শিক্ষকরাও অংশ নেন।

দুপুর ১২টার দিকে সোনারগাঁও জিলানিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি খাড়েরা বাজারের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খান, ইউপি সদস্য এরশাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও শিক্ষার্থীদের পক্ষে মুহা. সাইদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৮ সালে সোনারগাঁও গ্রামের ভূইয়া বাড়ির তিন ব্যক্তি ৭৫ শতক জায়গা এ মাদরাসাকে দান করেন। জায়গা ঘেঁষেই একই গ্রামের আব্দুর রহিমের বাড়ি। তিনি বাড়ি সংলগ্ন প্রায় ৬ শতক জায়গা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন।

এ নিয়ে তিনি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেছেন। মাদরাসার নামে একটি বহুতল একাডেমিক ভবন বরাদ্দ হলেও জায়গা জটিলতার কারণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাচ্ছে না। এ অবস্থায় ভূমিদস্যু আব্দুর রহিমের কবল থেকে মাদরাসার জায়গা রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ